স্থানীয় সংবাদ

গোপালগঞ্জের কংশুরে নছিমন খাদে পড়ে চালক নিহত : আহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি ঃ গোপালগঞ্জের সদর উপজেলার কংশুর বাসস্ট্যান্ড এলাকায় নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক বিপ্লব বিশ্বাস (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নছিমনে থাকা দুই যাত্রী। শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের কংশুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. শামিম আল-মামুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা নছিমনটি কংশুর মসজিদ মোড়ে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। নিহত বিপ্লব বিশ্বাসের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button