স্থানীয় সংবাদ

আইন প্রয়োগের মধ্যে কোনো সৌন্দর্য নেই আইন মানার মধ্যে সকল সৌন্দর্য

# দিঘলিয়ায় রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক #

দিঘলিয়া প্রতিনিধিঃ খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম বলেছেন আইন প্রয়োগের মধ্যে কোনো সৌন্দর্য নেই আইন মানার মধ্যে সকল সৌন্দর্য নিহিত। তিনি দিঘলিয়া থানার আয়োজনে অপরাধ নিয়ন্ত্রণকল্পে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন মাদকের সাথে পরিবার তথা সমাজের সুস্থতা জড়িত। তাই সমাজকে সুস্থ রাখতে হলে সমাজের সচেতন সকল মহলের এগিয়ে আসতে হবে। আইনের হাতকে শক্তিশালী করতে হবে। তিনি দৃঢ় কন্ঠে বলেন সবাইকে ফিরে এসে আইনের পথে হাটতে হবে। দিঘলিয়ার গাজীরহাটে আইন শৃঙ্খলার পরিপন্থী কাজ যারা করছেন তারা সতর্ক হয়ে যান। না হলে আপনাদের অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূক শাস্তির ব্যবস্থা করা হবে।
গতকাল শনিবার (৭ মার্চ-২০২৬ ইং) দুপুর ২ টায় দিঘলিয়া উপজেলা মাঠে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দিঘলিয়া থানা ওসি তদন্ত প্রবীর কুমার বিশ্বাস। এ সময় দিঘলিয়া থানা ও সকল ফাঁড়ি পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এ সময় দিঘলিয়া উপজেলার ৪ টি ইউনিয়নের গাজীরহাটসহ সকল ইউনিয়নের মাদক, সন্ত্রাসীকর্মকান্ড, জুয়া, দখলবাজসহ সকল সমস্যার উপর দেওয়া অভিযোগ শোনেন এবং লোকজনের লিখিত অভিযোগ অভিযোগ বক্সে করে নিয়ে যান। এ সময় তিনি সদ্য সন্ত্রাসীদের হাতে নিহত যুবদল নেতা মুরাদ খানের পরিবারের সাথে দেখা করেন ও কথা বলেন। এলাকার শিক্ষক, সাংবাদিক, রাজনীতিক, জনপ্রতিনিধি, আলেম ওলামাদের বক্তব্য শোনেন। এ সময় দিঘলিয়া উপজেলার সকল ইউনিয়নের সকল পেশাজীবি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, ইমাম, আলেম ওলামা, শিক্ষক, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button