স্থানীয় সংবাদ

ঈদ উপহার নিয়ে অসহায়দের পাশে এসএসসি-৯২

খবর বিজ্ঞপ্তি ঃ লুঙ্গি, গেঞ্জি, প্যান্ট, মেক্সি, ফতুয়া, বিছানার চাঁদরসহ বিভিন্ন ঈদ উপহার নিয়ে অসহায় বৃদ্ধ-বৃদ্ধা ও শিশুদের পাশে দাড়ালো এসএসসি-৯২ খুলনা। গতকাল বিকালে নগরীর নিরালাতে সেবার আলো বাংলাদেশে পরিচালিত অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের ও পথশিশুদের আশ্রয়স্থল সেবার আলো সুখের নীড়ে হাজির হয় এসএসসি-৯২ ব্যাচের শিক্ষার্থীরা। এসময় ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য অসহায় মানুষের জন্য ঈদ উপহার তুলে দেওয়া হয় প্রতিষ্ঠানের পরিচালক তালহা জুবায়েরের হাতে।
উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন ’৯২ ব্যাচের কাজী মফিজুর রহমান, ইফতেখার আলম, মাহমুদ রেজা রিপন, তুষার আহমেদ, আঃ আলিম শেখ, মোঃ আওরঙ্গজেব, আতিকুর রহমান জুয়েল, প্রফেসর হারুন অর রশিদ, মাজেদা খাতুন, শেখ রাফিজুর রহমান তপু, আবু সুফিয়ান, প্রবীর কুমার বিশ্বাস ও হাফিজা খাতুন। অন্যান্যদের মধ্যে আরো সঙ্গে ছিলেন প্রফেসর তপন শীল, সাব্বির খান, ফারজানা জান্নাত, সুরাইয়া পারভিন, ফারহানা খান পিংকি, মুক্তা জামান, নাার্গিস সুলতানা দোলন, ফাওজান তাসনিয়াত লতা, আলমগীর বিপ্লব, সাহেদুল হক, আসাদুজ্জামান আসাদ, মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ। সবশেষে নিরালামোড়ের একটি রেস্তোরায় দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য আস্থা থাকুক বন্ধুতায় এই শ্লোগানে এসএসসি-৯২ ব্যাচের শিক্ষার্থীরা খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে সামাজিক ও পরিবেশিক কাজ করে যাচ্ছে সংগঠনটি। ইতোমধ্যে বিভিন্ন সময়ে অসহায় মানুষকে খাদ্য, বস্ত্র ও অর্থ দিয়ে সহযোগিতা, শীতার্ত মানুষকে গরম কাপড় প্রদান, রোগীদের রক্ত ও ওষুধ সরবরাহ করেছে সংগঠনটি। মানবিক এমন সহযোগিতা আগামীতের অব্যহত থাকবে বলেন জানায় এসএসসি-৯২ ব্যাচের শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button