স্থানীয় সংবাদ
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপের সফরসূচি

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম তিন দিনের সফরে আজ রাতে খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী হুইপ ৯ মার্চ দুপুর ১২টায় দৌলতপুর মহসীন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন এবং বিকাল পাঁচটায় বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিলে যোগদান করবেন। তিনি ১০ মার্চ সকাল ১০টায় নয়াবাটি প্রাথমিক বিদ্যালয়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিকাল পাঁচটায় ডিইএ আয়োজিত ইফতার মাহফিলে যোগদান করবেন। রাতে হুইপ ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।



