ইফতারও দৈনিক প্রবাহ সম্পাদকের সুস্থতা কামনায় দোয়া

# ফুলতলায় গণমাধ্যম প্রেসক্লাবের উদ্যোগ #
খবর বিজ্ঞপ্তি : পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ফুলতলা গণমাধ্যম প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দৈনিক প্রবাহ সম্পাদক আশরাফ-উল হক এর দ্রুত সুস্থতা কামনা দোয়া অনুষ্ঠিত হয়েছে । গতকাল রবিবার আসর নামাজ পর খুলনার ফুলতলা উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। মাহে রমজানের ভ্রাতৃত্ববোধ সম্প্রীতি এই আয়োজনে অংশ নেন স্থানীয় সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সূচি রানী সাহা। উক্ত ইফতার ও দোয়া অনুষ্ঠানে গণমাধ্যম প্রেসক্লাবের সভাপতি শেখ তোফাজ্জল হোসেনের সভাপতিত্ব করেন। এ সময় তিনি বলেন, গণমাধ্যম প্রেসক্লাবের এমন সুন্দর আয়োজন খুবই ভালো লেগেছে। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মনোভাব দেখা গেছে, তা সত্যিই প্রশংসনীয়। তিনি আরও বলেন, সমাজের উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সংবাদ সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঐক্য ভবিষ্যতেও বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি দৈনিক প্রবাহ পত্রিকার সম্পাদক ও খুলনার সংবাদপত্রের সাবেক সভাপতি আশরাফ উল হকের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়।



