খুলনা বিএসটিআই’র মোবাইল কোর্ট : জরিমানা

স্টাফ রিপোর্টার : পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের সঠিক ওজন, মান এবং ন্যায্যমূল্য নিশ্চিতকরণের লক্ষ্যে খুলনা জেলা প্রশাসন এবং খুলনার বিএসটিআই বিভাগীয় অফিসের উদ্যোগে রূপসা বাজারে একটি মোবাইল কোর্ট ও বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। রূপসা এপ্রোচ রোড সাতক্ষীরা ঘোষ ডেয়ারি প্রতিষ্ঠানকে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী এক হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয় । মোবাইল কোর্টে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব এর নেতৃত্বে পরিচালিত হয়। মোবাইল কোর্টে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার কর্মকর্তা ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ মোঃ মাহমুদুল হাসান রানা, উপস্থিত ছিলেন। অনুরুপ খুলনার খালিশপুর জোড়াগেট মেসার্স নাসিম বেকারি কে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত বিস্কুট, কেক ও বেকিং পাউডার পণ্য মোড়কজাত ও বাজারজাত করায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ২৪/৪১ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। মোবাইল কোর্টে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপেন সাধক রনি এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে পরিদর্শক (মেট্রোলজি) হাফিজুর রহমান দায়িত্ব পালন করেন।জনস্বার্থে খুলনসা বিভাগীয় বিএসটিআ্ও’র এ ধরনের আিভযান চলমান থাকবে।



