স্থানীয় সংবাদ

আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

বাবুল হোসেন, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -২০২৬ উপলক্ষে র‌্যালী, দুর্যোগ প্রস্তুতি মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ চত্বর ও সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও বারসিক, মুসলিম এইড-ইএসডিও, ন্যাজারিন মিশনসহ বিভিন্ন এনজিও’র সহযোগিতায় শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করা হয়। পরে ফায়ার সার্ভিস আশাশুনি স্টেশনের উদ্যোগে দুর্যোগ ও অগ্নিকান্ড প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়। সবশেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, পিআইও আমিনুল ইসলাম। বারসিক কর্মকর্তা আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, হিসাব রক্ষণ কর্মকর্তা মোমিন আহম্মেদ, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইলিয়াছ হোসেন, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, মুসলিম এইড এর কো-অর্ডিনেটর মনোয়ার হোসেন, সিপিপি উপজেলা টিম লিডার আঃ জলিল, বারসিক জেলা প্রতিনিধি মাসুম বিল্লাহ প্রমুখ। সবশেষে মুসলিম এইড-ইএসডিও এর উদ্যোগে দুর্যোগের উপর রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাজারিন মিশনের প্রকল্প সমন্বয়কারী ফ্রান্সিস মিঠুন সরকার, কৃষিবিদ মোঃ ইমরুল হাসান, ট্রেনিং অফিসার মাইকেল বিশ্বাস, প্রকল্প হিসাবরক্ষক উত্তম কুমার দাস, প্রকল্পের ফিল্ড অর্গানাইজার শুভ্রা প্রিয়া বিশ্বাস, তমালিনা বিশ্বান ও জেসমিন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button