স্থানীয় সংবাদ

বটিয়াঘাটায় সাইনবোর্ড ভেঙে বাড়ির সামনে আগুন দেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার ঃ বটিয়াঘাটা উপজেলার শোলাকুড়া এলাকায় অন্যর জমির সাইনবোর্ড ভেঙে বাড়ির সামনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় গতকাল (মঙ্গলবার) বটিয়াঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করেন শোলাকুড়া এলাকার ভুক্তভোগী মোঃ আজহার মোল্যা। অভিযুক্তরা হলেন, শোলাকুড়া এলাকার মোঃ ফেরদৌস ইজারদার (৫৫), মোঃ সিরাজুল ইসলাম (৫০), মিরাজুল ইসলাম (২৫), তারেকুল ইসলাম (২১), নাসিমা বেগম (৪০), সায়মা আক্তার রনি (২০)। থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল(১০ মার্চ) সকাল সাড়ে ৮টায় অভিযুক্তরা আমার সম্পত্তি থেকে ৪টি বিলবোর্ড সরিয়ে আমার বাড়ির গেটের সামনে আগুন ধরিয়ে দেয়। যার মূল্য ৫০ হাজার টাকা। আমি যখন তাদের থামাতে যাই তখন তাদের সাথে আমার তর্ক হয়। তর্কের এক পর্যায়ে তারা আমাকে মারধর করার চেষ্টা করে। আমি চিৎকার করলে আশেপাশের লোকেরা ছুটে আসে এবং তারা আমাকে হত্যার হুমকি দেয়। এঘটনায় আমি থানায় এসে অভিযোগ দায়ের করি। এবিষয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, থানায় একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থালে গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button