স্থানীয় সংবাদ

সাতক্ষীরায় পাঁচ মন্দিরে চুরি, স্বর্ণালঙ্কারসহ ২০ লাখ টাকার মালামাল লুট

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় পাঁচটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১১ মার্চ) ভোররাত তিনটার দিকে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দির এলাকায় এ ঘটনা ঘটে। চোরেরা মন্দিরগুলোর দরজার তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণ ও রুপার গহনাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন জানান, পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দির এলাকায় মেসে থাকা কয়েকজন ছাত্র বুধবার ভোররাত সাড়ে তিনটা থেকে চারটার দিকে চুরির বিষয়টি জানতে পেরে তাদেরকে অবগত করেন। পরে ভোরে তারা মন্দিরে গিয়ে দেখেনÍ কালী মন্দির, অন্নপূর্ণা মন্দির, জগন্নাথ মন্দির, চৈতন্যদেব মন্দির ও রাধা-গোবিন্দ মন্দিরের সবকটি দরজার তালা ভাঙা এবং ভেতরে সবকিছু তছনছ করা। তিনি জানান, খোঁজ নিয়ে দেখা যায় চোরেরা প্রায় সাত ভরি ওজনের স্বর্ণালঙ্কার, রুপার গহনা, নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে কালীমাতার স্বর্ণের জিহ্বা, দুটি স্বর্ণের বালা, দুই জোড়া পেটি, দুই জোড়া শাঁখা, একটি স্বর্ণের চেইন, একটি নথ এবং কিছু রুপার গহনা। সব মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট হয়েছে। ঘটনাস্থল থেকে একটি তালা কাটার মেশিন উদ্ধার করেছে পুলিশ। সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button