স্থানীয় সংবাদ

দুই মিনিটেই মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেল চোর

স্টাফ রিপোর্টার : আসন্ন পবিত্র ঈদুল ফিতরের সামনে রেখে সক্রিয় হচ্ছে চোর চক্র। যার প্রেক্ষিতে খুলনা নগরী শিববাড়ি মোড় এলাকা হতে মাত্র দুই মিনিটের ব্যবধানে একটি ইহামাহা এফ জেড এস ভার্সন মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেল চোর।গেল মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ ব্যবসায়ী নয়ন তার ব্যবহৃত এফ জেড এস বাইকটি নগরী শিববাড়ি মোড়ে সুলতান ডাইনের সামনে রেখে পাশের একটি শোরুমে প্রবেশ করেন। তবে ২ মিনিটের ভিতরেই তিনি ফেরত আসেন। এসে দেখেন তার ব্যবহৃত মোটর বাইক নেই।পরবর্তীতে আশেপাশের ভিডিও দেখে চোর শনাক্ত করা হয়। যে একজন ব্যক্তি মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে গাড়িটি নিয়ে পালিয়ে যেতে দেখা যাচ্ছে চোরকে । বিষয়টি নিয়ে ভুক্তভোগী ব্যবসায়ী নয়ন সংশ্লিষ্ট সোনাডাঙ্গা থানা একটি সাধারণ ডায়েরি করেছেন যার ডাইরি নং-৭০৮। তবে, বিষয়টি নিয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ভিডিও ফুটেজ দেখে চোর শনাক্ত চেষ্টা চলছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। তবে, একটি চুরি মামলা করলে ভালো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button