স্থানীয় সংবাদ

গণসংহতি সদর থানা কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তিঃ গণসংহতি আন্দোলন খুলনা সদর থানা কমিটি গঠন উপলক্ষ্যে গত শনিবার দুপুর ১টায় দলের জেলা কার্যালয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় সভাপতিত্ব করেন শামীম শাহজাহান জুয়েল। সভায় প্রধান অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য দেওয়ান আবদুর রশীদ নীলু। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, সদস্য সচিব আসিফ ইকবাল চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব আল আমিন শেখ, খালিশপুর থানা কমিটির আহবায়ক মোঃ মোশারেফ হোসেন। সভায় সর্বসম্মতিক্রমে ২টি সদস্য পদ শূন্য রেখে শামীম শাহজাহান জুয়েলকে আহবায়ক ও কাইয়ূম শরীফ জনিকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট গণসংহতি আন্দোলন খুলনা সদর থানা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মোঃ রাজীবুল রশীদ সুমন, আফরোজ জাহান চৌধুরী কলি, মোঃ কবীর হোসেন বাবু, রাফজান জানি শুভ্র ও সেলিম খান জয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button