স্থানীয় সংবাদ

নানা আয়াজনে খুলনা বিশেষায়িত হাসপাতালে পালিত হল বিশ্ব কিডনি দিবস

স্টাফ রিপোর্টার : “সুস্থ কিডনি সকলের তরে মানুষের যতেœ বাঁচাও ধরণীরে” এই স্লোগানকে সামনে রেখে খুলনা বিশেষায়িত হসপিটালে পালিত হল ২০ তম বিশ্ব কিডনি দিবস। গতকাল সকাল ৯টায় খুলনা বিশেষায়িত হাসপাতালে চত্বরে মানবদেহের কিডনি সচেতনতা ও করণীয় বিষয়ক রেলি ও গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এ সময় ডাক্তার উবায়দুল হকের সঞ্চালনা বক্তব্যে বলেন, সচেতনতা খাদ্যাভ্যাস জন্য খুবই জরুরী আমরা অসচেতনতা ও তেল জাতীয় খাবারের কারণে কিডনি রোগ আক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ। ডা:আছাদুল রহমান বলেন, শরীরের ডায়াবেটিসের কারণে কিডনি ঝুঁকি বাড়াতে পারে।পাশাপাশি শরীরের যদি ১৫ বা তার অধিক ডায়াবেটিসের মাত্রা থাকে আর যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ না রাখা হয়। সে ক্ষেত্রে কিডনির উপর তার প্রভাব পড়তে পারে। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থাকলে কিডনির ছোট রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হয় এছাড়া কার্ডিওলজি বিভাগে প্রধান ডাক্তার ইকতিয়ার হোসেন বলেন, শরীরে পেশারের মাত্রা বেশি থাকলে কিডনি জনিত রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া ধুলাবালি শরীরে থাকলে আর সঠিকভাবে পরিষ্কার না করে খাবার খেলে কার্ডিয়াক সমস্যা মাধ্যমে কিডনি জনিত সমস্যা হতে পারে। তবে, বিষয়টি নিয়ে খুলনা বিশেষায়িত হাসপাতালে নেফ্রলজি বিভাগীয় প্রধান ডাক্তার এনামুল কবীর বলেন, আমাদের প্রতিদিন সকলের ৩০ মিনিট করে হাঁটা উচিত। আর আমাদের পরিবেশে চারপাশে প্রচুর পরিমাণে গাছ লাগানো উচিত। কিডনি আমাদের মানবদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা শরীরে পদার্থ ও অতিরিক্ত পানি ফিল্টার করে। যখন কিডনি ঠিকমতো কাজ করতে পারে না, তখন কিডনি রোগ হয়।কিডনি রোগ হওয়ার প্রধান কারণগুলো ডায়াবেটিস,দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থাকলে কিডনির ছোট রক্তনালীগুলো ক্ষত।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button