স্থানীয় সংবাদ

শিরোমনি বাজারে মরা মুরগি বিক্রয় এর সময় হাতেনাতে আটক

স্টাফ রিপোর্টার ঃ পবিত্র মাহে রমজানের মধ্যে নগরীর খানজাহান আলী থানার শিরোমনি বাজারে মরা মুরগি বিক্রির অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকাল ৯টায় শিরোমনি বাজারে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান, শিরোমনি বাজারের মুরগির দোকানের ব্যবসায়ী হারুনের দোকানে এক ক্রেতা মুরগি ক্রয় করেন মুরগিটি জবাই দেওয়ার পর ড্রামের ভিতর রাখে এ সময় সন্দেহ হলে ওই ক্রেতা ড্রামের ভিতর মরা মুরগি দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে শিরোমনি বাজার বণিক সমিতির সভাপতি শেখ রেজাউল ইসলামসহ বণিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত হন দোকানের মালিককে তাৎক্ষণিক বাজার থেকে দোকান উচ্ছেদ করেন এবং স্থায়ীভাবে তাকে বাজারে ব্যবসা না করার জন্য বণিক সমিতির পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দেন। খবর পেয়ে খান জাহান আলী থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই দোকান মালিক গা ঢাকা দেন।এদিকে পবিত্র মাহে রমজানের মধ্যে মরা মুরগি বিক্রয়ের ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর শাস্তি দাবী করেছেন বাজারের ক্রেতা সহ ব্যবসায়ীরা । এ বিষয়ে ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সুচি রানি সাহা (ইউএনও) জানান। মরা মুরগি বিক্রয় করা জঘন্যতম অপরাধ সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অন্য ব্যবসায়ীরা বলেন উক্ত মুরগি ব্যবসায়ী হারুনের বিরুদ্ধে এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button