খুমেক হাসপাতালে সিটি স্কান মেশিন স্থাপনের দাবিতে আমরা খুলনাবাসীর বিবৃতি

খবর বিজ্ঞপ্তি ঃ খুমেক হাসপাতালে রুগিদের সেবার মান বৃদ্ধির লক্ষে সিটি স্ক্যান মেশিন স্থাপনের দাবি জানিয়ে গন মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ বলেন খুমেক হাসপাতালে স্টোক মাথায় আঘাত ব্রেন টিউমারসহ বিভিন্ন জটিল রোগ শনাক্তের জন্য ২০০৯ সালে সিমেন্স কোম্পানির একটি এবং ২০২০ সালে তোশিবা কোম্পানির একটি সিটি স্ক্যান মেশিন বসানোয় প্রতিদিন খুমেক হাসপাতাল হতে গড়ে ২৫ জন রুগি সিটি স্ক্যান করার সুবিধা পেলে ও গত ২০২৪ সাল ২রা জুন থেকে তোশিবা কোম্পানি ও ২০২৫ সালের ২৪ শে জুলাই সিমেন্স কোম্পানির সিটি স্ক্যান মেশিন দুই টি নস্ট হওয়ায় গত ৭/৮ মাস যাবত খুমেক হাসপাতালের রুগিরা জটিল এই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়ায় ১৬ বছর পুরানো সিমেন্স কোম্পানির মেশিন টির কার্যক্ষমতা না থাকায় অন্যদিকে অর্থ মন্ত্রণালয় অর্থ ছাড় না হওয়ায় তোশিবা কোম্পানির সিটি স্ক্যান মেশিন টি বসানো সম্ভব না হওয়ায় রুগিদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সাধারণ রুগিদের ভোগান্তি দুর করতে খুমেক হাসপাতালে দ্রুত ই সিটি স্ক্যান মেশিন স্থাপনের জন্য সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি. ডাঃ মোঃ নাসির উদ্দিন সহ সভাপতি সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, মোঃ জামাল মোড়ল, মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, এডঃ কাজী আমিনুল ইসলাম মিঠু, মোঃ কামরুল ইসলাম কামু, জি এম মহিউদ্দিন নিয়াজ আহমেদ তুহিন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক শেখ মোহাম্মদ আলী, এম এ জলিল, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, কাওসারী জাহান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিল আহমেদ রাজা, আঃ রাজ্জাক, মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু, খন্দকার তৈয়েবুল ইসলাম টিম, তালুকদার মোঃ হেলালুজ্জামান, মোঃ খায়রুল আলম.মোঃ সবুজুল ইসলাম.লিটন মিত্র.মোঃ মনিরুজ্জামান মিলন, সৈয়দ বদিউজ্জামান বদু, মোঃ মামুন অর রশিদ, মোঃ রেজওয়ান হোসেন, মোঃ মেজবাহ উদ্দিন পাপ্পু মোঃ আবু বক্কার.মোঃ আজমল হোসেনসহ প্রমুখ।



