স্থানীয় সংবাদ

খুলনা মহানগর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল আজ

# প্রধান অতিথি মন্ত্রী রুহুল কবির রিজভী আহমেদ #

খবর বিজ্ঞপ্তি ঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সম্মানে ১৪ মার্চ ২৪ রমজান শনিবার খুলনা জেলা আউটার স্টেডিয়ামে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় মন্ত্রী (রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়) রুহুল কবির রিজভী আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি, মোহাম্মদ আলি আসগার লবি এমপি, আমীর এজাজ খান এমপি, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মনিরুজ্জামান মনি, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব আবু হোসেন বাবু এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা। অনুষ্ঠান সঞ্চালনা করবেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button