সমাজের সর্বস্তরে সিদ্ধান্ত গ্রহণ ও প্রযুক্তিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং নেতৃত্বকে উৎসাহিত করতে হবে

# জনউদ্যোগ,খুলনার আলোচনা সভায় বক্তারা #
খবর বিজ্ঞপ্তি ঃ নারীর ক্ষমতায়ন, সমঅধিকার প্রতিষ্ঠা, প্রযুক্তিগত অংশগ্রহণ এবং টেকসই উন্নয়নের জন্য নারী-পুরুষ যৌথ প্রচেষ্টা থাকতে হবে। স্থানীয় প্রশাসন, নারীবাদী নেত্রী ও সকল পেশাজীবীরা নারী নিরাপত্তা ও সামাজিক মর্যাদা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। সমাজের সর্বস্তরে বিশেষ করে সিদ্ধান্ত গ্রহণ ও প্রযুক্তিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং নেতৃত্বকে উৎসাহিত করতে হবে। এভাবে বললেন জনউদ্যোগ, খুলনার নেতৃবৃন্দ।
আজ শুক্রবার বেলা ১১টায় জনউদ্যোগ,খুলনার আয়োজনে খুলনা খুলনা আর্ট স্কুল প্রাঙ্গণে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক শিক্ষক সেতা মানস রায়। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন খুলনা সিভিল সোসাইটির আহকায়ক এস এম শাহনওয়াজ আলী, দৈনিক জন্মভূমির নির্বহী সম্পাদক সরদার আবু তাহের, নারী নেত্রী নুরুন নাহার হীরা, খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়, রূপা সরকার, সোহেলি আখিঁ, আনজুমা, সঙ্গীত সাহা, কানিজ ফাতেমা আক্তার নোহা, সুমাইয়া সিদ্দিকা, ইশরাত জাহান সেতু, সঞ্জয় রায় চৌধুরী, সমীরন হালদার,শান্তনু প্রসাদ দাস, খুলনা আর্ট স্কুল শিক্ষক প্রশান্ত বিশ্বাস, বিনয় রায় প্রমূখ।
সভায় বক্তারা বলেন, নারী ও কন্যা শিশুর জন্য সমান অধিকার নিরাপত্তা এবং ন্যায় বিচার নিশ্চিত করার উপর জোর দিতে হবে। পুরুষের পাশাপাশি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নারীদের অগ্রণী ভূমিকা তুলে ধরতে হবে।
বক্তারা পরিবার ও কর্ম ক্ষেত্রে নারীর অবদানের স্বীকৃতি এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে আহ্বান জানান। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়।



