স্থানীয় সংবাদ

খুলনায় নিজের বোমায় নিহতের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের হয়রানির অভিযোগ

# সংবাদ সম্মেলনে অভিযোগ #
# সুযোগ নিচ্ছেন আওয়ামীলীগের গুপÍকর্মিরাঃ সংবাদ সম্মেলণে দাবী ভূক্তভোগীদের

স্টাফ রিপোর্টার ঃ খুলনার তেরোখাদা উপজেলার মধুপুর গ্রামে বোমা বিস্ফোরণে মামুন মোল্যা নামে এক যুবকের নিহতের ঘটনাকে কেন্দ্র করে নিরপরাধ বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অপচেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। এই ষড়যন্ত্র বন্ধ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাউদ মোল্যা দাবি করেন, গত কিছুদিন আগে মধুপুর গ্রামে প্রতিপক্ষের ওপর বোমা নিক্ষেপ করতে গিয়ে নিজের হাতে থাকা বোমা বিস্ফোরিত হয়ে মামুন মোল্যা গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর তেরোখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওসি) গণমাধ্যমের কাছে মামুন নিজের বোমায় মারা গেছেন বলে প্রাথমিক তথ্য জানিয়েছিলেন। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল এখন এই মৃত্যুকে রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এই ঘটনাকে কেন্দ্র করে মধুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইফুল মোড়ল, বিভাগীয় নেতা দাউদ মোল্যা, ইউনিয়ন বিএনপির সদস্য গোলাম মোস্তফা, শাহজাহান শেখসহ স্থানীয় বেশ কয়েকজন ত্যাগী নেতাকর্মীকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা চলছে। লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, সহিদুল ইসলাম ও শফিকুল ইসলামের নেতৃত্বে একটি প্রভাবশালী গোষ্ঠী মামুনের মৃত্যুকে পুঁজি করে বিএনপি নেতাকর্মীদের মামলা ও হয়রানির ভয় দেখাচ্ছে। এরই মধ্যে তারা শাহজাহান শেখের বাড়িতে অগ্নিসংযোগ এবং শাহীন শেখের বাড়ি থেকে পাঁচটি গরুসহ মূল্যবান মালামাল লুটপাট করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। বক্তারা দাবি করেন, নিহত মামুন নিজেই এলাকায় একটি সন্ত্রাসী গ্রুপ পরিচালনা করতেন এবং বোমা তৈরিতে পারদর্শী ছিলেন। তার অকাল মৃত্যুর ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ প্রশাসনের কাছে আবেদন জানিয়ে বলেন, ঘটনাটির যেন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করা হয়। রাজনৈতিক উদ্দেশ্যে কোনো নিরপরাধ মানুষকে যেন হয়রানি করা না হয়, সে বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button