স্থানীয় সংবাদ

বাগেরহাটের ফকিরহাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায়

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার পল্লীতে পুকুর থেকে বে-আইনিভাবে বালু উত্তোলনের দায়ে দেবাশিষ দাশ নামের একজন কে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বেতাগায় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেবাশিষ কে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেওয়াজ শরিফ। এ সময় ফকিরহাট মডেল থানার পুলিশের একটি দল সহযোগিতা করেন। মো. নেওয়াজ শরিফ বলেন, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থ রক্ষায় নদী ও পুকুরে অবৈধভাবে বালু উত্তোলনের বির“দ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button