স্থানীয় সংবাদ

মণিরামপুরে আরসিইউ সংস্থার ব্যবস্থাপনায় অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ মণিরামপুরে আরসিইউ (রুরাল কনসাসনেস ইউনিট) সংস্থার ব্যবস্থাপনায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় ঘুঘুরাইল চাতাল বাজারে আরসিইউ সংস্থার কার্যালয়ে সংস্থার নির্বাহী পরিচালক ও সুজনÑসুশাসনের জন্য নাগরিক মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাতি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ও আয়োজিত বিতরণ কর্মসূচির শুভসূচনা করেন মণিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোতাহার হোসেন দুষ্টু। আমন্ত্রিত অতিথি ও অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন হালসা উত্তরপাড়া জামে মসজিদের খতিব মাওঃ সিদ্দিকুর রহমান, মাওঃ মোশাররফ হোসেন, আরসিইউ সংস্থার বিশেষ হিতৈষী আব্দুল্লাহ আলমামুন, মিডিয়া কর্মী ও শিক্ষক হাবিবুর রহমান নয়ন, আরিফুর রহমান আরিফ, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং শেষবর্ষের ছাত্র তাসনিম আহমেদ ইমন, শিক্ষক সাদ্দাম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে এলাকার দুঃস্থ ও অসহায় ৩০ জন মানুষের মাঝে ঈদ সামগ্রী সেমাই, চিনি, তেল, লবন, সাবান, পেঁয়াজ ও গোলআলু বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button