স্থানীয় সংবাদ

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি : খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেল ৫টায় ২৬/১ শেরেবাংলা রোডের সিয়াম কনফারেন্স সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে অনলাইন এবং মাল্টিমিডিয়ায় খুলনায় কর্মরত ২৫ জন সংবাদকর্মীকে নতুন সদস্যপদ দেওয়া হয়েছে। এছাড়া ৫ সদস্য বিশিষ্ট ঈদ পূনর্মিলনী উদযাপন কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান মুন্না। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সিনিয়র সহ-সভাপতি আলমগীর হান্নান, কোষাধ্যক্ষ একরামুল হোসেন লিপু , প্রচার ও প্রকাশনা সম্পাদক বেলাল হোসেন সজল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানজীম আহমেদ, নির্বাহী সদস্য সোহেল মাহমুদ, হুমায়ুন কবীর, এসএম মাহবুবুর রহমান, আশাফুর রহমান কাজল, শেখ ফেরদৌস রহমান প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button