নর্থ-ওয়েস্ট পাওয়ার কোম্পানির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তিঃ সিএসআর কার্যক্রমের আওতায় নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড-এর আওতাধীন রূপসা ৮শ’ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প ও খুলনা ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে খালিশপুরে পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আসন্ন ঈদ উপলক্ষ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে মানবিক সহায়তার অংশ হিসেবে রবিবার সকালে রূপসা ৮শ’ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প অফিসের অভ্যন্তরে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাই গুড়া দুধসহ নিত্যপ্রয়োজনীয় সাত ধরণের খাদ্য সামগ্রী। পাঁচশত পরিবারের মাঝে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া উপস্থিতিতে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় রূপসা ৮শ’ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের প্রধান প্রকৌশলী (উপ-প্রকল্প পরিচালক) আসাদ হালিম বলেন, ঈদের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড-এর ক্ষুদ্র এ প্রচেষ্টা। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া এ ধরণের আয়োজনের জন্য বিদ্যুৎ কেন্দ্র ও প্রকল্প কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং কার্যক্রম নিয়মিতভাবে চলমান রাখার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খালিশপুরস্থ রূপসা ৮শ’ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের প্রধান প্রকৌশলী (উপ-প্রকল্প পরিচালক) মোঃ আসাদ হালিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী অরুন কুমার দত্ত, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ হাবিবুর রহমান, ব্যবস্থাপক (প্রশাসন) মুহাম্মাদ জয়নুল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।



