স্থানীয় সংবাদ

নগরীতে প্রতারিত এক হিজড়া নির্যাতনে শিকার ঃ

# বন্ধু মিডিয়া ফোরামের নিন্দা #

স্টাফ রিপোর্টারঃ প্রতারিত নেহা মনি নামক এক হিজড়া তার সাবেক প্রেমিক মনিরুল ইসলাম কর্তৃক নির্যতনে শিকার হয়েছেন। রবিবার দুপুর আড়াইটার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন আদর্শ পল্লিতে এ ঘটনা ঘটেছে। নির্যাতনকারীর বাবা আঃ আজিজ বলেন, হিজড়া নেহা মনি ও তার ছেলে ভাল বন্ধু। দু’জনে একই সাথে চলাফেরা করতো। কিছু দিন যাওয়ার পর তারা আলাদা হয়ে যায়। কিন্তু নেহা এখন দাবি করছে, মনিরুল তার কাছ থেকে ফুসলিয়ে অনেক টাকা নিয়েছে। কিন্তু পরে আর ফেরত দেয়নি। নেহা ওই টাকা নেয়ার জন্য তাদের বাসায় আসে। এ সময় দু’জনের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতি হয়। এতে নেহা বেশী আক্রান্ত হয়। পরে অন্য হিজড়ারা আসার পর তার ছেলে পালিয়ে যায়। এ সময় হিজড়ারা তাকে ধার নেয়া ৫০ হাজার টাকা শিগগিরই ফেরত দিবেন বলে আশ্বস্ত করলে হিজড়রা চলে যান। সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে তাকে কেউ কিছু জানানো হয়নি। এ ঘটনায় খুলনা বন্ধু মিডিয়া ফোরাম সভাপতি খলিলুর রহমান সুমন ও সাঃ সম্পাদক সাইফুল ইসলাম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং ঘটনাটি সুষ্ঠু তদন্ত পূর্বক দোষীকে গ্রেফতারের দাবি জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button