স্থানীয় সংবাদ

ইরান থেকে মার্কিন সা¤্রাজ্যবাদ এবং ইসরায়েল জায়নাবাদকে হাত গুটাতে হবে

খবর বিজ্ঞপ্তি ঃ ইরানে মার্কিন সামরাজ্যবাদ এবং ইসরায়েলী জায়নাবাদের নৃশংস হামলার প্রতিবাদে জাতীয় মুক্তি কাউন্সিল খুলনা জেলা শাখার উদ্যোগে আজ সকাল ১১:৩০ মিনিটে পিকচার প্যালেস চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাঙলাদেশ লেখক শিবির এর নির্বাহী সদস্য নওশাদুজ্জামান পল্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সুভাষ সাহা, মুক্তি কাউন্সিল খুলনা জেলা শাখার আহ্বায়ক এম হুমায়ুন কবির, বাঙলাদেশ লেখক শিবির খুলনা জেলা শাখার সম্পাদক বরকত আলী, শ্রমিক নেতা নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ লঙ্ঘন করে গত ২৮ ফেব্রুয়ারী থেকে ইরানে ব্যাপক বোমাবর্ষণ ও মিসাইল হামলা চালিয়ে ইরানি জনগণকে হত্যা করছে। এই পৈশাচিক হামলাকে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ভারত প্রভৃতি সামরাজ্যবাদী রাষ্ট্র সমর্থন দিচ্ছে। ইরান নিজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এই অন্যায় যুদ্ধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। সৌদি আরব, আরব আমিরাত, বাহারাইন, কুয়েত, কাতার, জর্ডান ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলে ন্যায়সঙ্গতভাবে ইরান পাল্টা মিসাইল ও ড্রোন হামলা করছে। ইয়ামেন, লেবানন, প্যালেস্টাইন, ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইরানের পাশে দাঁড়িয়েছেন। ইরানে হামলায় ১৬৫ জন শিশুসহ অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button