স্থানীয় সংবাদ
বাগেরহাটে বিএনপি নেতা এমএ সালামের সংবাদকর্মীদের নিয়ে ইফতার মাহফিল

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম তার মায়ের নামে করা মাজেদা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে সংবাদকর্মীদের সৌজন্যে এক ইফতার মাহফিল করেছেন। রবিবার শহরের মুনিগঞ্জ এলাকায় তার নিজস্ব বাসভবনে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত ইফতার মহাফিল পুর্ব আলোচনা সভায় শুভেচ্চা বক্তব্য রাখেন এমএ সালাম। বিএনপি নেতা হাদীউজ্জামান হীরোর পরিচালনায় এখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, পৌরসভা বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডঃ শাহ আলম টুকু, মোঃ কামরুজ্জামান প্রমুখ।



