চ্যানেল এস এর সিনিয়র সাংবাদিক তারিকুল শিবলীর অকাল মৃত্যুতে স্মরণসভা

খবর বিজ্ঞপ্তি ঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘চ্যানেল এস’ টেলিভিশনের সিনিয়র সাংবাদিক তারিকুল শিবলীর অকাল মৃত্যুতে স্মরণসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ মার্চ রবিবার সন্ধ্যা ছয়টায় দৌলতপুর ম্যানগ্রোভ সোসাইটি হলে চ্যানেল এস টেলিভিশনের খুলনা সিনিয়র জেলা প্রতিনিধি শেখ শান্ত ইসলাম এর আয়োজনে মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও রোজাদারদের ইফতার করানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের খুলনা ব্যুরো সিনিয়ার সাংবাদিক শুভ্র সচীন বক্তব্যে বলেন, ডাকসু নির্বাচনী ভোটের সংবাদ কভার করার সময় কার্জন হল এলাকায় সাংবাদিক তারিকুল শিবলী হৃদরোগে আক্রান্ত হন। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ জ্যেষ্ঠ সাংবাদিক তারিকুল শিবলী আজ আমাদের মধ্যে নেই। আমরা তাকে হারিয়েছি। তার রুহের মাগফেরাত কামনা করি। এ সময় উপস্থিত ছিলেন বিজয় টেলিভিশনের খুলনা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, প্রতিদিন খবরের স্টাফ রিপোর্টার কাজী রায়হান তানভীর সৌরভ, দৈনিক বাংলার খবর পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ জাহিদুল ইসলাম, দৈনিক আমার ২১ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ রবিউল ইসলাম, দৈনিক চৌকস পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আরিফ হোসেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কোষাধ্যক্ষ মোঃ আলিমুজ্জামান, ম্যানগ্রোভ সোসাইটি এর সাধারণ সম্পাদক, মোল্লা রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক, মো: ফারুক হোসেন, সহ- সাংগঠনিক সম্পাদক, এনামুল হক এনাম, দপ্তর সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।



