স্থানীয় সংবাদ

মোল্লাহাটে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তের গুলিতে মোল্লাহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শেখ সোহাগ (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ ই মার্চ) রাত সোয়া ১০ টার দিকে গাড়ফা বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান শেখ ট্রেডার্স থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি উদয়পুর দৈবকান্দি যাওয়ার সময় গাড়ফা পানের হাটের সামনে আসলে পেছন থেকে দুটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা শ্রমিক লীগ নেতা শেখ সোহাগ (৪২)কে গুলি করে পালিয়ে যায়। পথচারীরা তাকে মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোহাগ বীর মুক্তিযোদ্ধা মোঃ দাউদ আলী শেখের ছেলে ও জামায়াত নেতা শেখ ইয়াসিনের বড় ভাই। রবিবার ময়না তদন্ত শেষে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সোহাগের জানাজার নামাজ শেষে উদয়পুর দৈবকান্দি নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এর আগে দুপুর ২ টায় মোল্লাহাট বাজার বনিক সমিতির পক্ষ থেকে নিহত সোহাগ হত্যার বিচারের দাবীতে ২ ঘন্টা যাবত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে র্যালি ও উপজেলা নির্বাহী অফিসার এবং থানা অফিসার ইনচার্জ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান, শনিবার রাত সোয়া ১০ টায় গাড়ফা পানের হাটের সামনে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা সোহাগ শেখকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। আজ রবিবার বিকাল ৪টায় মরদেহের ময়নাতদন্ত শেষে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে, লিখিত অভিযোগ পেলে মামলা রুজু করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button