কেসিসির পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ঈদ উপহারের অর্থ বিতরণ করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি থেকে সোমবার (১৬ মার্চ) বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে এ অনুদান বিতরণ করেন। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ১২টি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার হিসেবে এ অনুদান প্রদান করেছেন। এসময় প্র ধান অতিথি বলেন, আমাদের প্র ধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছেন। ইতোমধ্যে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ ও ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় প্র তিষ্ঠানসমূহের সাথে সম্পৃক্তদের ভাতার আওতায় এনেছেন। ধাপে ধাপে তিনি কৃষক কার্ড, হেলথ কার্ডসহ নির্বাচনপূর্ব প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন করবেন। তিনি বলেন, আমাকে কেসিসি’র দায়িত্ব প্র দানের সময় মাননীয় প্রধানমন্ত্রী মেট্রোপলিটন শহরগুলিকে পরিচ্ছন্ন, ধুলা ও মশামুক্ত নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। মাঠ পার্যায়ে পরিচ্ছন্ন কাজ বাস্তবায়নের ক্ষেত্রে পরিচ্ছন্নতাকর্মীদের অনুপ্রে রণা দিতেই প্র ধানমন্ত্রী এ অনুদান প্র দানের উদ্যোগ নিয়েছেন। প্র ধান অতিথির বক্তৃতায় প্র শাসক মহানগরীর বিদ্যমান সমস্যাগুলি প্রধানমন্ত্রীর নিকট তুলে ধরা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্র ধানমন্ত্রী নতুন বাংলাদেশ গড়ে তোলার প্র স্তুতি নিয়েছেন। দুর্নীতি ও অপচয়মুক্ত সিটি কর্পোরেশন গড়ে তুলে আমরাও খুলনা মহানগরীকে নতুনভাবে সাজিয়ে তুলবো। এ কাজে সকলের সহযোগিতা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে তিনি উপস্থিত পরিচ্ছন্নতাকর্মীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। অনুষ্ঠানে প্র শাসক পরিচ্ছন্নতাকর্মীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন। তিনি ৭’শ ২৮ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে ৫ হাজার টাকা করে ৩৬লক্ষ ৪০ হাজার টাকা বিতরণ করেন। কেসিসি’র প্র ধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সচিব আরিফুল ইসলাম, প্র ধান প্র কৌশলী মশিউজ্জামান খান, প্র ধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্র ধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, প্র ধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, কঞ্জারভেন্সী অফিসার প্র কৌশলী মো: আনিসুর রহমান ও মো: অহিদুজ্জামান খান, প্র শাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদসহ ওয়ার্ডের ক্ষমতাপ্র াপ্ত কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

