স্থানীয় সংবাদ

দৌলতপুরে একটি কিডনীই বাঁচাতে পারে মুমূর্ষু রোগীকে

স্টাফ রিপোর্টারঃ মানুষ মানুষের জন্য। জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। এই মানবিক আবেদন জানিয়ে মুমূর্ষু এক রোগীর জন্য কিডনি দানের আহ্বান জানানো হয়েছে।চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত কিডনি প্রতিস্থাপন না হলে রোগীর জীবন হুমকির মুখে পড়তে পারে বলে জানা গেছে। খুলনার দৌলতপুর পাবলা পরামানিক পাড়ার বাসিন্দা কমল কুমার শীল বর্তমানে গুরুতর কিডনি সমস্যায় ভুগছেন। চিকিৎসকদের মতে, তাঁর দ’ুটি কিডনিই প্রায় অকেজো হয়ে পড়েছে। বেঁচে থাকার জন্য জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন প্রয়োজন।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো দাতা কিডনি দিতে আগ্রহী হলে রোগীর জীবন রক্ষা পেতে পারে। মানবিক দৃষ্টিকোণ থেকে সমাজের সহৃদয়বান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। যোগাযোগের ঠিকানা -কমল কুমার শীল
পাবলা পরামানিক পাড়া, দৌলতপুর, খুলনা।মোবাইল: ০১৯০৫-৪০০৮৩৬। রক্তের গ্রুপ: এ পজিটিভ। পরিবারটি আশাবাদী, মানবিক মানুষের সহায়তায় হয়তো নতুন করে জীবন ফিরে পেতে পারেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button