স্থানীয় সংবাদ

ফুলবাড়িগেট অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার পরিচয় খুঁজে পায়নি পুলিশ

# বেওয়ারিশ হিসাবে আজœুমান মফিদুলের মাধ্যমে দাফন #

সাইফুল্লাহ তারেক ঃ খুলনার খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট এলাকায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। গত ২৮ ফেব্রুয়ারী সকালে ফুলবাড়ী গেট পুলিশ বক্সের দক্ষিণ পাশে ট ল্যাম্পপোস্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ল্যাম্পপোস্টের নিচে এক ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে খানজাহান আলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পুলিশের প্রাথমিক ধারণা, মৃত ব্যক্তি পেশায় একজন ভিক্ষুক ছিলেন এবং বার্ধক্যজনিত বা শারীরিক অসুস্থতার কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।পুলিশের দেওয়া তথ্যমতে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তার গায়ের রং শ্যামলা এবং উচ্চতা প্রায় ৫ ফুট ১১ ইঞ্চি। মরদেহের পরনে ছিল খয়েরি ও নীল রঙের চেক লুঙ্গি, হাফ হাতা গেঞ্জি এবং একটি কালো রঙের জ্যাকেট। তার মুখে হালকা সাদা রঙের দাড়ি রয়েছে। সুরতহাল প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেছেন যে, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি স্বাভাবিক অবস্থায় ছিল। ঘটনার দিন দুপরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। ময়না তদন্ত শেষে আজœুমান মফিদুল এ হস্তান্তর করা হয় । নিহতের নাম-পরিচয় বা স্থায়ী ঠিকানা শনাক্ত করা সম্ভব না হলে তারা অজ্ঞাতনামা হিসেবে গোয়ালখালি কবরস্থানে দাফন পক্রিয়া সম্পন্ন করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button