রানা ও সেতুর স্মরণে জেলা ক্রীড়া সংস্থার সদস্য’র কবর জিয়ারত ও ক্রীড়া সামগ্রী উপহার

স্টাফ রিপোর্টার : খুলনার সাবেক জাতীয় দলের ক্রিকেটার কাজী মানজারুল ইসলাম রানা ও সাজ্জাদুল হাসান সেতুর স্মরণে কবর জিয়ারত ও ক্রীড়া সামগ্রী উপহার প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে মরহুমের পারিবারিক কবরস্থানে দোয়া মোনাজাত শেষে গোয়ালখালী বালুর মাঠ প্রাঙ্গনে খুদে খেলোয়াড়দের বাজে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ সময় খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য এম সাইফুল ইসলাম বলেন, দেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠা কাজী মানজারুল ইসলাম রানা ও সাজ্জাদুল হাসান সেতুর ১৯তম মৃত্যুবর্ষিকী ১৬ মার্চ। ১৯ বছর আগে ২০০৭ সালের এই দিনে খুলনার কৃতি সন্তান রানা ও প্রথম শ্রেণির ক্রিকেটার সেতু মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান।
এই দুই তারকা ক্রিকেটারের মৃত্যুবার্ষিকি উপলক্ষে কবর জিয়ারত ও গোয়াল খালি বালুর মাঠ প্রাঙ্গনে ক্ষুধে খেলোয়ারদের মাঝে ক্রীড়া সামগ্রী উপহার করছে আমার ব্যক্তিগত উদ্যোগে। খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য এম সাইফুল ইসলাম সহ উপস্থিত ছিলেন মানিবক বন্ধু ফাউেন্ডশনের পরিচালক মোঃ মিন্টু, ও সাংবাদিক ফেরদৌস রহমান, শরিফ মিরাজ হোসাইন, এসময় খুদে খােলায়াড়েদর মধ্যে উপস্থিত ছিলেন শেখ রোম্মান রহমান, মোঃ জুবায়ের মোহাম্মদ নাঈম, মোহাম্মদ সিয়াম, শেখ মুবিন, শেখ অতীন, মোহাম্মদ সামিউল, শেখ মেহমেদ, মোহাম্মদ তরিকুল, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ জাকারিয়া প্রমূখ।



