স্থানীয় সংবাদ

আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে র‌্যাব-৬’র ঈদ উপহার

স্টাফ রিপোর্টার ঃ খুলনা ও বাগেরহাট অঞ্চলের আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করেছে র‌্যাব-৬। মঙ্গলবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ। র‌্যাব জানায়, ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে বাহিনীটি অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান, জলদস্যু ও সন্ত্রাস দমন, কিশোর গ্যাং নির্মূল এবং বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এর পাশাপাশি মানবিক কার্যক্রম হিসেবে অসহায় মানুষের মাঝে খাদ্য ও শীতবস্ত্র বিতরণ এবং চিকিৎসা সহায়তাও প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও আত্মসমর্পণকারী জলদস্যুদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফেরাতে তাদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে র‌্যাব-৬ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, আত্মসমর্পণকারী জলদস্যুরা যেন সমাজে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সে জন্য র‌্যাব সবসময় তাদের পাশে থাকবে। প্রয়োজনীয় যেকোনো আইনি সহায়তাও প্রদান করা হবে বলে তিনি আশ্বাস দেন। তিনি আরও জানান, এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button