স্থানীয় সংবাদ

দৌলতপুরে যুবদল কর্মী রাশুর জানাজা পূর্ব বক্তৃতায় কেসিসির প্রশাসক মঞ্জু

# গণতান্ত্রিক আন্দোলনে ১৭টি বছর রাশুর পরিবার রাজপথে ছিল তাদের আন্দোলনে কারণে আমরা ক্ষমতায় এসেছি #

স্টাফ রিপোর্টারঃ নগরীর দৌলতপুরে যুবদল কর্মী নিহত রাশিদুল আনাম রাশু (৩০) জানাজা নামজ পূর্ব বক্তৃতায় মহানগর বিএনপির সাবেক সভাপতি ও কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, গণতান্ত্রিক আন্দোলনে গত ১৭টি বছর রাশুর পরিবার রাজপথে ছিল। তাদের আন্দোলনের কারণে আমরা আজ ক্ষমতায় এসেছি। আমরা ক্ষমতায় এসে প্রথমেই তাকে হারিয়েছি। সিরিজ খুনের নগরীতে পরিণত হয়েছে আজ খুলনা। কিন্তু কেন। যারা শান্তির নগরীতে শান্তি ফিরাতে পারবেন না তাদের খুলনায় থাকা দরকার নেই। অবৈধ অস্ত্রের ঝনঝনানী কমাতে হবে। যে কোন কিছুর বিনিময়ে পুলিশ প্রশাসন এটা করবে। যদি তারা না পারে তাহলে তাদের থাকার দরকার নেই। রাশু হত্যাকারীদের গ্রেফতারের মধ্য দিয়ে আপনারদের সফলতার গল্প শুরু করেন। ঘরে বাইরে নগরবাসী চরম নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে দিন যাপন করছে। এভাবে চলতে পারে না। আতংকের নগরী পরিণত হয়েছে খুলনা। আমরা চাই আপনাদের দায়িত্বশীল ভূমিকার মধ্য নিরাপদ নগরীতে পরিণত হবে খুলনা। এ সময় বক্তৃতা করেন নিহত রাশুর বাবা আনাম শরীফ। তিনি দলের শীর্ষ নেতাদের কাছে তার সন্তানের হত্যার কৈফত চাইলেন। কারণ তার সন্তানকে যারা হুমকি দিয়েছে তাদের ব্যাপারে আগে থেকেই একাধিকবার দলের শীর্ষ নেতাদের বলা হয়েছে। তারপরও রাশু বাঁচতে পারলো না। গতকাল জহোর বাদ দেয়ানা উত্তর পাড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে জানাজা নামাজ পূর্ব আলোচনা সভায় এসব কথা বলা হয়। সভা বক্তৃতা করেন মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা। জানাজায় প্রায় সহ¯্রাধীক নেতা-কর্মী অংশ নেন।
উল্লেখ্য, ১৬ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন কেডিএ কল্পতরু মার্কেটের সামনে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে যুবদল কমী শরীফুল আনাম রাশুকে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button