নগর যুবদল নেতা বিপ্লবেরের উদ্যোগে ২৮নং ওয়ার্ড দক্ষিণ টুটপাড়ায় ঈদের খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রির্পোটার : ঈদুল ফিতর উপলক্ষে গতকাল ১৮ই মার্চ বুধবার দুপুর থেকে খুলনা মহনগর যুবদলের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহামুদ হাসান বিপ্লবেরের নিজ উদ্যোগে ২৮নং ওয়ার্ডের ফরিদ মোল্লার মোড়, জানাযা চত্বর, মাওলার বাড়ি মোড়, দক্ষিণ টুটপাড়া খৃষ্টান পাড়ায় বসবাসরত গরীব অসহায় মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েত। গতকাল বিকাল ৩টা থেকে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়। এসময় প্রধান অতিথি রুবায়েত আগতদের উদ্দেশ্যে বলেন, মাহমুদ হাসান বিপ্লব আপনাদের ঘরের ছেলে, তিনি আপনাদের সেবার মনোভাব নিয়ে এগিয়ে এসেছেন। আপনারা তাকে সেবা করার সুযোগ দিন। উক্ত ঈদ খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন আব্দুল্লাহেল কাফি সখা, সালাউদ্দিন মোল্লা বুলবুল, ওয়াহিদুজ্জামান সোহাগ, আলমগীর হোসেন লালন, জিহাদুল হক জিহাদ, শেখ মহিউদ্দিন দোলন, তরিকুল ইসলাম তারিক, জামিরুল ইসলাম জামি, শরিফুল ইসলাম শরীফ, শেখ তাজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



