স্থানীয় সংবাদ

নগরীতে ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন বাংলাদেশ-ফোয়াবের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) ২৮ রমজান নগরীর নিরালায় খুলনা বিভাগীয় অস্থায়ী কার্যালয়ে এ দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন বাংলাদেশ সংবাদ সংস্থা- বাসস’র খুলনা জেলা প্রতিনিধি মুহাম্মদ নূরুজ্জামান। দোয়া-মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. বাদশা। ফোয়াব প্রতিষ্ঠাতা সভাপতি মোল্লা সামছুর রহমান শাহিনের সভাপতিত্বে ও ফোয়াব’র প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামানের পরিচালনায় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন ট্রাইব্যুনালের পিপি আবুল হোসেন হাওলাদার, মৎস্য রপ্তানিকারক আহসান জামিল, মৎস্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, ফোয়াবের সিনিয়র সহ-সভাপতি লস্কর মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. শাকিল হোসেন, ফোয়াবের অর্থ সম্পাদক সাফায়ত হোসেন শাওন, ফোয়াবের খুলনা জেলা আহবায়ক জসিম উদ্দিন খাজা, শাহাজান সিরাজ সাজু, শরিফ মঞ্জুর শামিম বাবু, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার এম এ আজিম ও সাংবাদিক বরুন কান্তি মন্ডল প্রমুখ। দোয়া শেষে ফোয়াবের সকল মৃত সদস্য ও মৎস্য খামারিদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button