মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রতিযোগিতা ২৫ মার্চ

খবর বিজ্ঞপ্তি ঃ ২৬ মার্চ মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির খুলনা জেলা কার্যালয় চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে।২৫ মার্চ সকাল নয়টায় খুলনা শিশু একাডেমিতে নান্দনিক হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক-বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত (জাতীয় সংগীত প্রথম ১০ লাইন) এবং খ-বিভাগ: ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত (জাতীয় সংগীত প্রথম ১০ লাইন)। সকাল সাড়ে নয়টায় চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক-বিভাগ: শিশু থেকে ২য় শ্রেণি, বিষয়: জাতীয় স্মৃতিসৌধ, মাধ্যম: উন্মুক্ত। খ-বিভাগ: তৃতীয় থেকে ৫ম শ্রেণি, বিষয়: মুক্তিযুদ্ধভিত্তিক, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং। গ-বিভাগ: ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: মুক্তিযুদ্ধভিত্তিক, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং এবং ঘ-বিভাগ: কেবল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, বিষয় ও মাধ্যম: উন্মুক্ত। প্রসঙ্গত, নান্দনিক হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতায় শুধুমাত্র কাগজ শিশু একাডেমি সরবরাহ করবে অন্যান্য উপকরণ প্রতিযোগীদের সঙ্গে আনতে হবে। ২৬ মার্চ সকাল সাড়ে আটটায় খুলনা জেলা স্টেডিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।



