স্থানীয় সংবাদ

যশোরে নাতনিকে মারধরের অভিযোগে বাড়িতে হামলা : গৃহবধূসহ আহত- ৪

যশোর ব্যুরো ঃ যশোর সদরের কিসমত রাজাপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি পরিবারের ওপর হামলা, মারধর ও টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়,পাইপ কেটে দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ হয়ে গত ৭ মার্চ বিকেলে শাহিনুর রহমানসহ কয়েকজন অভিযুক্ত দেশীয় অস্ত্র নিয়ে মো. আরশাদ আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরে প্রবেশ করে তার ১১ বছর বয়সী নাতনিকে মারধরের চেষ্টা করে এবং বাধা দিলে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়।
হামলায় আরশাদ আলী, তার ছেলে রফিকুল, পুত্রবধূ তাসলিমা খাতুন ও বোন কুলসুম গুরুতর আহত হন। এ সময় ঘরের ভেতর থেকে ১ লাখ ৪ হাজার টাকা লুটের অভিযোগও করা হয়েছে। এছাড়া এক নারী সদস্যের শ্লীলতাহানির অভিযোগও রয়েছে।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা চেষ্টা, মারধর, লুটপাট ও শ্লীলতাহানিসহ বিভিন্ন ধারায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button