স্থানীয় সংবাদ

পুলিশের আইজিপির বাগেরহাটের বাড়ির বৈদ্যুূতিক তার চুরির খবর সঠিক না : দাবি এখানের পুলিশ সুপারের

# চুরি যাওয়া তার উদ্ধার গ্রেপ্তার-৩ #

আজাদুল হক, বাগেরহাট ঃ বাংলাদেশ পুলিশের আইজিপির বাগেরহাটের বাড়ির বৈদ্যুূতিক তার চুরির ঘটনা অসত্য দাবি করেছেন এখানের পুলিশ সুপার। আবার চুরি যাওয়া তার উদ্ধারসহ ৩ জন কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরির ঘটনা বুধবার বিভিন্ন গনমাধ্যমে আসা খবর সত্য নয় বলে দাবি করেছে পুলিশ সুপারের কার্যালয়। আইজিপির বাড়ির বিদ্যুতের সার্ভিস তার খোয়া যাওয়ার তথ্য জানানো হয়েছে। এদিকে মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলো মো. রবিউল ইসলাম (২৮), আব্দুল কাদের (২৪) এবং মো. চঞ্চল শেখ (৩৮)। এদের বাড়ি বাগেরহাট শহরের বিভিন্ন এলাকায়। এ দিকে বুধবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই দাবি জানানো হয়। উল্লেখ্য, সোমবার রাতে বাগেরহাট শহরের আমলাপাড়া (পিটিআই সড়ক) এলাকায় আইজিপি’র বাড়ির মিটারের বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটে। পুলিশের বক্তব্য দিয়ে এই খবর দেশের বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হয়। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আবু রাসেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ মার্চ আইজিপির বাস ভবনে কোন ধরনের চুরির ঘটনা ঘটেনি। যাচাই বাচাই ছাড়াই কিছু গনমাধ্যম এধরনের তথ্য প্রচার করেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। ঘটনার প্রকৃত বিবরন হলো, ১৭ মার্চ রাত এগারোটার দিকে ঝড় বৃষ্টির কারনে রাস্তার দিকে বাসার বাইরের ওয়াল সংলগ্ন বৈদ্যুতিক সার্ভিস লাইনের তার ছিড়ে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই তার নিয়ে যায়। বিষয়টি থানা পুলিশের নজরে আসার পর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাই আইজিপির বাস ভবনে চুরি সংক্রান্ত ও বিভ্রান্তিকর সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো যাচ্ছে। প্রসঙ্গত ২০২৪ এর ৫ আগষ্টের পর আলী হোসেন ফকিরের এই বাড়ীটিতে হামলা হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button