বিএনপি সবসময় নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে

# তারেক রহমানের ঈদ উপহার প্রদানকালে এড. মনা #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, “বিগত ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে যেসব গুম, খুন ও নির্যাতনের ঘটনা ঘটেছেÑসেগুলোর প্রতিটিরই বিচার নিশ্চিত করা হবে। কোনো অপরাধীই আইনের হাত থেকে রেহাই পাবে না।”বুধবার (১৮ মার্চ) বিকাল সাড়ে ৪টায় নগরীর দলীয় কার্যালয়ে খুন, গুম ও নির্যাতনের শিকার বিএনপি নেতাকর্মীদের পরিবারের মাঝে বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, “এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যারা জীবন দিয়েছেন, যারা আজ নিখোঁজ কিংবা পঙ্গুত্ব বরণ করেছেনÑতাদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। বিএনপি সবসময় শহীদ পরিবার ও নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।” তিনি অভিযোগ করে বলেন, “গত সরকারের আমলে বিরোধী মত দমনে পরিকল্পিতভাবে গুম, খুন ও নির্যাতন চালানো হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, অনেক পরিবার আজও তাদের স্বজনদের খোঁজ পাচ্ছে না। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে।”এড. মনা আরও বলেন, “আজকের এই ঈদ উপহার শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি দলের পক্ষ থেকে একটি সহমর্মিতা ও দায়বদ্ধতার প্রতীক। আমরা চাইÑপ্রত্যেক ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পাক এবং তাদের জীবনে স্বস্তি ফিরে আসুক।” এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, বেগম রেহানা ঈসা, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সদর থানা বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবীর, সোনাডাঙ্গা থানার সভাপতি হাফিজুর রহমান মনি, খানজাহান আলী বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সদর থানার সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ, সোনাডাঙ্গা থানার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, ইস্তিয়াক আহমেদ ইস্তি, জাকির ইকবাল বাপ্পি, রকিবুল ইসলাম মতি, মুনতাসির আল মামুন প্রমূখ।



