স্থানীয় সংবাদ

খুলনায় কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় কুলসুম আক্তার সাথী (২৮) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর থানাধীন জাহিদুর রহমান সড়কের শামীমা নাসরিনের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। সে খুলনার লবনচরা থানাধীন টেক্সটাইল কলেজের ছাত্রী ছিল। মৃত ওই শিক্ষার্থী বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার গোয়াবাড়ি এলাকার বাসিন্দা কামরুল ইসলাম তালুকদারের মেয়ে। স্থানীয়রা জানায়, মৃত সাথী সদর থানাধীন জাহিদুর রহমান সড়কের বাসিন্দা শামীমা নাসরিনের বাড়ির দ্বিতীয় তলার মেসে বসবাস করত। পড়াশুনার পাশাপশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিল সে। মঙ্গলবার সকালে চিৎকার শুনে স্থানীয়রা ওই বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষের দরজা ভেঙ্গে সাথীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে বিষয়টি থানায় জানানো হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।খুলনা থানার অফিসার ইনচার্জ মো: কবির হোসেন জানান, আমাদের পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে মরদেহ মর্গে প্রেরণ করা হয়। সাথীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button