মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে এমইউজে খুলনার আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি ঃ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ১১ টায় খুলনা প্রেসক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় খুলনা প্রেসক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন, ইউনিয়নের সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী, সিনিয়র সদস্য আহমদ মুসা রঞ্জু, নাজমুল হক পাপ্পু, মো. আমিরুল ইসলাম, সেলিম গাজী, নূরুল ইসলাম নূর, শেখ ফেরদৌস রহমান, মো. শাহ আলম, মাসুম বিল্লাহ ইমরান, রমজান হোসেন জুয়েল, এম এ আজিম, ওবায়দুর রহমান পলাশ প্রমুখ। পরে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরআগে ২৬ মার্চ (বৃহস্পতিবার) সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, সিনিয়র সদস্য আতিয়ার পারভেজ, মিজানুর রহমান মিলটন, নাজমুল হক পাপ্পু, আব্দুল্লাহ আল মামুন রুবেল, আরাফাত হোসেন অনিক, ওবায়দুর রহমান পলাশ।



