স্থানীয় সংবাদ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ওয়ার্কার্স পার্টি খুলনা’র আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি ঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬শে মার্চ ২০২৬ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা’র উদ্যোগে এক আলোচনা সভা পার্টির মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নিরাবতা পালন করা হয়। সভায় বক্তারা বলেন, স্বাধীনতার পর পুঁজিবাদী মুক্তবাজার অর্থনীতি অনুসরণের ফলে দেশে বৈষম্যহীনতার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গৃহীত হইনি, যা এখন চরম আকার ধারণ করেছে। এতে সাধারণ মানুষের মানবিক মর্যাদা ক্ষুণœ হচ্ছে এবং সামাজিক ন্যায়বিচার উপেক্ষিত থাকছে। দেশের ভৌগোলিক স্বাধীনতা অর্জিত হলেও সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি এখনো বাস্তবায়িত হয়নি। বক্তারা আরও বলেন, ’৭১ এর স্বাধীনতা যুদ্ধ অস্বীকার করার প্রবণতা লক্ষ্যণীয়। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত থাকেন পার্টির জেলা সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, সম্পাদকম-লী সদস্য কমরেড নারায়ণ সাহা, কমরেড আঃ সাত্তার মোল্লা, সদস্য কমরেড মনির হোসেন, বাংলাদেশ যুব মৈত্রীর সাবেক নেতা অশোক সেন, বিশিষ্ট নাগরিক অরূপ দেবনাথ, তাপস দে প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button