স্থানীয় সংবাদ

দৌলতপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নানা কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, সরেজমিন বিভাগ দৌলতপুরের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নিজস্ব কার্যালয়ে নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসাবে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে সকল শহিদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও শহিদদের রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, সরেজমিন বিভাগ দৌলতপুর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোস্তফা কামাল শাহাদাৎ, বৈজ্ঞানিক কর্মকর্তা মাশফিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, মোঃ মিজানুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বক্তৃতা শেষে শহিদদের রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ আইয়ূব আলী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button