দৌলতপুরে মহান স্বাধীনতা দিবস উদ্যাপন

# শহীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ, দিবসটিকে ঘিরে নানা কর্মসূচি পালিত #
স্টাফ রিপোর্টার ঃ বাঙালি জাতির জীবনে স্বরণীয় ও ঐতিহাসিক দিন হলো ২৬ মার্চ, যা সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। মহান স্বাধীনতার ৫৬ বছর পার হয়ে গেলেও দিনটি আজও স্মৃতিতে উজ্জ্বল। বাঙালির পরাধীনতার শৃঙ্খল ভাঙার গর্বের এ দিনটিতে বৃহস্পতিবার (২৬ মার্চ ) দিনজুড়ে যথাযোগ্য মর্যাদায় আর নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করেছে নগরীর দৌলতপুরের বিভিন্ন সরকারী-বেসকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয় ঃ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী এবং শহিদদের রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাসুদ বিল্লাহের পরিচালনায় সভায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক কানাই লাল বসাক, আশীষ কুমার সরকার , মোস্তফা ফিরোজ আহমেদ, রীতেশ বিশ্বাস, ফিরোজা খানম, হাসরাত শারমিন হাসি, আনোয়ার হোসেন, জিনিয়া শারমিন, শাহনাজ মাহমুদসহ কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ।
দৌলতপুর মুহসীন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ঃ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী এবং শহিদদের রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে¡ ও সহকারী শিক্ষক কার্তিক চন্দ্র মন্ডল পরিচালনা সভায় উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান, পাপিয়া খানম, তাওহিদুর রহমান, হাসানুজ্জামান, লুৎফুন্নেসা, শ্যামল মন্ডল, সুমিতা মল্লিক, মো. জাকির হোসেন, মোঃ হাবিবুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
দেয়ানা মাধ্যমিক বিদ্যালয় ঃ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী এবং শহিদদের রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় । বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ যোবায়ের হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত সহকারি প্রধান শিক্ষক মো. বাকিউল আজমসহ সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকবৃন্দ।
দেয়ানা মহিলা দাখিল মাদরাসা ঃ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মাদরাসার সুপারিনটেনডেন্ট মুহাম্মাদ মনজুরুল হোসাইনের সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সুপার মুহাম্মাদ সাইফুল ইসলাম মোড়ল, আবুল কালাম আজাদ, সহঃ শিক্ষিকা সুরভী নাজনীন, ফাতেমা খাতুন, সহঃ শিক্ষক অনুপম জোয়ার্দ্দার, আসলাম খান, মাহমুদ খান, আঃ কাঃ মোঃ মহিউল ইসলাম, জাকিয়া সুলতানা, মার্জিয়া সুলতানা, ফিরোজা খাতুন, জিয়াউর রহমান চৌধুরী, রহিমা খাতুন, আরমান শেখ, মোমিনুল ইসলাম, শামিমা বেগমসহ শিক্ষার্থীবৃন্দ।
মহেশ্বরপাশা কৃষ্ণমোহন উচ্চ বিদ্যালয় ঃ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং শহিদদের রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দাউদ-অর-রশিদ শাওনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফারহানা আফরোজ খান মিতুলের পরিচালনায় সভায় উপস্থিত সহকারী শিক্ষক এস.এম মোস্তাফিজুর রহমান, মোঃ নাসির উদ্দিন, মাহবুব আক্তার জাহান, অঞ্জনা সাহা, শিউলি আক্তার, আতিয়া চৌধুরী লিমা, মোঃ হুমায়ূন কবির, স্মৃতি রানী শীল, তাপশ বর্মণ, ইষি, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, অভিভাবকবৃন্দ।



