স্থানীয় সংবাদ

স্বাধীনতা দিবসে সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত কোস্ট গার্ডের যুদ্ধ জাহাজ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস – ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলায় বিসিজিএস কামরুজ্জামান এবং রুপসায় বিসিজিএস তৌহিদ নামক য্দ্ধু জাহাজ দুপুর ২টা হতে বিকেল ৪টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিলো। দুপুর ২টা থেকে উল্লেখযোগ্য সংখ্যক নারী পুরুষ ও শিশু উক্ত২ টি য্দ্ধু জাহাজ পরিদর্শন করেছে। দর্শনার্থীরা য্দ্ধুজাহাজ পরিদর্শনের মাধ্যমে কোস্ট গার্ডের জাহাজ এবং কার্যক্রম সম্পর্কে ধারণা পেয়েছে।
যুদ্ধজাহাজে কর্মরত কর্মকর্তা এবং নাবিকগণ কোস্ট গার্ড জাহাজসমূহ সম্পর্কে মানুষের কৌতূহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। কোস্ট গার্ডের জাহাজ গভীর সমুদ্রে, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে কীভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে তা সম্পর্কে দর্শনার্থীরা ধারণা পেয়েছে। কোস্ট গার্ডের যুদ্ধজাহাজ পরিদর্শনকালে দর্শনার্থীরা, দুর্যোগে উদ্ধার ও অনুসন্ধান কর্মকা-, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৌশল সম্পর্কে জানতে পেরেছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও দর্শনার্থীদের অবগত করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button