স্থানীয় সংবাদ

নবীজি সমাজিক কাজে যুবকদের সম্পৃক্ত করতে হিলফুল ফুজুল নামে যুব সংগঠন গঠন করেন

মনীন্দ্র রায় স্কুলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যুগ্ম সচিব বিল্লাল হোসেন

স্টাফ রিপোর্টারঃ সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) মুহাম্মদ বিল্লাল হোসেন খান বলেছেন, নবীজি সমাজিক কাজে যুবকদের সম্পৃক্ত করতে হিলফুল ফুজুল নামে যুব সংগঠন গঠন করেন। ওই সংগঠন দিয়ে তিনি সমাজের ভাল কাজ গুলো করেছেনআর অন্যায় কাজের প্রতিবাদ করেছেন। আমরাও চাই এই এলাকার যুবসমাজ সংগঠিত হয়ে সমাজের ভাল কাজ গুলো করবে। তাহলে সমাজ উপকৃত হবে। এলাকার মাদ, সন্ত্রাস দূর করতে তিনি যুবসমাজের সহযোগিতা কামনার করেছেন। শুক্রবার বিকেলে ছোট বয়রা মনীন্দ্র রায় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও প্রীতি ভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতার তিনি এ কথা বলেন। তিনি বয়রা এলাকাকে একটি মডেল এলাকার করার প্রতিশ্রুতি দেন। এ জন্য তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, সার্ভেয়ার শেখ আতাউর রহমান, এপিপি এড. মিলনকান্তি শীল, পিসি কলেজের সাবেক অধ্যাপক মোল্লা আতিয়ার রহমান ও সুশাসনের জন্য নাগরিক সুজন মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সুমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট পিসি কলেজের সাবেক অধ্যক্ষ নূর বানু। উপস্থাপনায় ছিলেন কবি সাহিত্যিক সাইফুল ইসলাম মল্লিক। পরে খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ছোট বয়রা শ্মাশান ঘাট যুব সমাজ এ অনুষ্ঠানের আয়োজক। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সমাজসেবক মতিয়ার রহমান। উল্লেখ, মনীন্দ্র রায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাশের পূজা মন্দির নিয়ে দীর্ঘ দিন বিরোধ ছিল। তারা অনেকটা জোর করে স্কুলের জমি দখলের নানা ষড়যন্ত্র করে। যা সম্প্রতি জেলা প্রশাসনের সহযোগিতায় মিমাংশা হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্কুল আর মন্দির নিয়ে বিগত দিনের নানা ভূল বোঝাবুঝি কথা বক্তৃতায় উঠে আসে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button