স্থানীয় সংবাদ

আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনভাবেই অবনতি হতে দেয়া হবে না- আলি আসগার লবি এমপি

স্টাফ রিপোর্টার ঃ জাতীয় সংসদ সদস্য আলী আসগর লবি বলেন, বর্তমান বিএনপি সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। যার ধর্ম তার কাছে এবং উৎসব কিন্তু সবার। আপনাদের মনে রাখতে হবে প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি আরো বলেন, আমি চাই এ অঞ্চলের মানুষ নিরাপদে বসবাস করুক। আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনভাবেই অবনতি হতে দেয়া হবে না। তিনি এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। আজ বিকালে ডুমুরিয়ার লতা আদুরী ভিটা মন্দিরে বাসন্তী পূজা উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মলয় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানের বক্তৃতা করেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক, খান ইসমাইল,কিশোর বিশ্বাস, দীপংকর,কুমারেশ মল্লিক, রফিকুল শেখ, মোহনলাল বিশ্বাস, মোহিত মন্ডল প্রমুখ। পরে জাতীয় সংসদ সদস্য আলি আসগার লবি বিল পাবলে এলাকার সার্বজনীন পূজা মন্দির আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। এ সময় তিনি এলাকার মানুষের সুখে-দুখে তাদের পাশে থাকার অঙ্গীকার পূনর ব্যক্ত করেন। তিনি এলাকার বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং তা পর্যায়ক্রমে সমাধান করার আশ্বাস দেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button