স্থানীয় সংবাদ
খুলনা সওজ’র মহান স্বাধীনতা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার : যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২৬ মার্চ উদযাপন করেছেন খুলনা সড়ক ও জনপথ বিভাগ। খুলনা সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে খুলনার গল্লামারি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সওজ খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ তামিমুল হক,খুলনা সওজ নির্বাহী প্রকৌশলী (ফেরী) মোঃ আজম শেখ, উপবিভাগীয় প্রকৌশলী (সওজ) সাগর সৈকত মন্ডল ও মো:সাঈদ রহমান, উপ-সহকারী প্রকৌশলী গোপাল কুমার সাহা, মাধুরী সুলতানা, মোঃ নাজমুল হক, জাহিদ হোসেন, অশোক কুমার দে সহ সকল পর্যায়ে কর্মকর্তা কর্মচারীগণ।



