স্থানীয় সংবাদ

যশোর কেন্দ্রীয় কারাগারে নিয়ম নীতি উপেক্ষা করে সরকারি মালামাল বিক্রি

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর থেকে ঃ যশোর কেন্দ্রীয় কারাগারে নিয়মনীতি উপেক্ষা করে স্কুল ভবনের ও পিসিআরের বাড়ির বিভিন্ন পুরাতন টিন, লোহার এঙ্গেল ও বিভিন্ন প্রজাতির পুরাতন কাঠ বিক্রি করার খবর পাওয়া গেছে। নিলাম ও টেন্ডার ছাড়াই সরকারি ছুটির দিন বিক্রি করে দেওয়ায় কারাগারে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে।
কারাগার সূত্রে জানাগেছে, সম্প্রতি যশোর কেন্দ্রীয় কারাগারে সিমানার মধ্য অবস্থিত প্রাথমিক বিদ্যালয়ের টিনসহ বিভিন্ন সংস্কারের কাজ সম্পন্ন হয়। নতুন ভাবে টিন লাগানোর ক্ষেত্রে পুরাতন টিন অপসারণ করার উদ্যোগ নেওয়া হয়। বিদ্যালয়ে ছাউনী হিসেবে থাকা বিভিন্ন প্রকার টিন জং ধরে যাওয়ায় সেগুলি অপসারণ করে সেখানে নতুন টিন সংযোজন করা হয়। বিদ্যালয়ের সবগুলি পুরাতন টিন ছাড়াও কারাগারের সীমানার মধ্যে রক্ষিদের জন্য স্থাপিত পিসিআরের বাড়িতে লাগানো পুরাতন টিন অপসারণ করে সেখানে নতুন টিন সংযোজনের উদ্যোগ গ্রহন করেন কারা কর্তৃপক্ষ। নতুন টিন ও এঙ্গেল এবং বিভিন্ন প্রকারের কাঠ সংযোজনের জন্য পুরাতন জং ধরার টিন,এঙ্গেল ও বিভিন্ন সাইজের কাঠ বিক্রির ক্ষেত্রে নিলাম কিংবা টেন্ডার আহবান করার কথা। কারাগারের সম্পত্তি সরকারের সম্পত্তি। এই সম্পত্তি নিয়মের বাইরে বিক্রি করা বা ধ্বংস করা যায়না। সেক্ষেত্রে প্রকাশ্যে নিলামের ব্যবস্থা নয় খবরের কাজরে বিজ্ঞপ্তির মাধ্যমে বিক্রি করার নিয়ম থাকলেও জেলা আবিদ আহমেদ নিয়ম নীতি উপেক্ষা করে গত ৬ মার্চ শুক্রবার সরাকারির ছুটির দিন জনৈক ফেরিওয়ালা শহরের ঘোপ জেলরোড এলাকার ভাড়াটিয়া মশিয়ারের কাছে মাত্র ২৮ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। প্রকাশ্যে নিলাম ও টেন্ডার ছাড়াই ৭শ’ কেজি পুরাতন টিন,লোহার বিভিন্ন এঙ্গেল ও কাঠ বিক্রি করে দেওয়ায় কারাগারে কর্মরত বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। অনেকে বলাবলি করেন,সরকারি সম্পত্তি বিক্রির ক্ষেত্রে নিয়মকে উপেক্ষা করে জেলার নিজ ক্ষমতা বলে বিক্রি করে সরকারের আসল রাজস্ব থেকে বঞ্চিত করেছেন। একজন জেলার কমিটি গঠন ছাড়াই,নিজেই সরকারি সম্পত্তি বিক্রি করে দেওয়ায় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে খুলনা বিভাগীয় উপ-কারা মহা পরিদর্শকের মুঠো ফোনে ফোন করলে তিনি ফোন না ধরায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button