স্থানীয় সংবাদ

যশোরে স্কুলছাত্রীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ

# দারোগা বললেন প্রেম গঠিত #

যশোর ব্যুরো ঃ যশোরে কোচিংয়ে যাওয়ার পথে এক নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা শহরের শংকরপুর চোপদার পাড়া এলাকার গোলাম কিবরিয়ার স্ত্রী সাহিদা খাতুন যশোর কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, শহরের শংকরপুর চোপদারপাড়া গোলাম কিবরিয়ার স্ত্রী সাহিদা খাতুন থানায় লিখিত অভিযোগে জানান তার মেয়ে নাজমিন প্রিয়া (১৪)-কে অপহরণ করেছে। প্রিয়া যশোর শহরের এমএসটিপি গার্লস স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
অভিযোগে বলা হয়, একই এলাকার ফারুকের ছেলে রনি বিশ্বাস (২৫), জাহাঙ্গীরের ড্রাইভারের ছেলে রবিউল ইসলাম (২৬), সহ এলাকার জুয়েল সোহেল সজীব সহ অন্যান্যরা দীর্ঘদিন ধরে প্রিয়াকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্যক্ত বিয়ের প্রস্তাব বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় সে প্রিয়াকে ক্ষতির হুমকিও দেয়। এবিষয়ে অন্যদের জানানো হলেও তারা সমাধান না করে বরং অভিযুক্তকে সহযোগিতা করে বলে অভিযোগ করা হয়। গত ২৯ মার্চ সকাল ১০টার দিকে কোচিং শেষে বাড়ি ফেরার পথে শহরের রেল রোড এলাকার আদ্-দ্বীন হাসপাতালের সামনে পৌঁছালে রনি বিশ্বাস তার সহযোগীদের নিয়ে প্রিয়াকে ফুসলিয়ে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এরপর থেকে মেয়েটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। অভিযোগে আরও বলা হয়,অভিযুক্ত রবিউল ইসলাম (২৬), জুয়েল (৩৫), সোহেল (৩০) ও সজিব (২৭)-এর কাছে জানতে চাওয়া হলে তারা সাহিদা খাতুনের পরিবারকে জীবননাশের হুমকি ও বাড়িঘর ভাঙচুর অগ্নি সংযোগ করার ভয় দেখায়। তারা থানায় মামলা বা পুলিশকে জানালে সাহিদা খাতুনের জীবনের হুমকি দিচ্ছে। এতে মেয়েটির জীবনের নিরাপত্তা নিয়ে পরিবার চরম উদ্বেগে রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে স্থানীয়দের সহায়তায় অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন অভিযোগ পাওয়া গেছে একজন সাব ইন্সপেক্টর বিষয়টি তদন্ত করছেন। এদিকে, এ ঘটনা অভিযোগ হাতে নিয়ে যশোর কোতোয়ালী থানার পুলিশ শংকরপুর চোপদার পাড়া এলাকার ঘটনাস্থল পৌঁছে এস আই সিমন বলেন, ঘটনাটি প্রেম ঘটিত বিষয় আমার কিছু করার নেই বলে তিনি ঘটনাস্থল থেকে চলে আসেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button