স্থানীয় সংবাদ

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার : খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে তিনটায় শেষ হয়। ভোট গণনা শেষে রাতেই ফলাফল ঘোষণা করা সম্ভব হবে বলে আশা করছেন নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিতরা।
নির্বাচনে মোট ১ হাজার ২০২ জন ভোটার ছিলেন। এর মধ্যে এক হাজার ৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১৪টি পদে চারটি প্যানেলের ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থীরা হলেন- সভাপতি মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ, সহ-সভাপতি মোঃ মহসিন চৌধুরী ও মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোল্লা মশিয়ুর রহমান নান্নু, যুগ্ম সম্পাদক এম এম তৌহিদুজ্জামান, লাইব্রেরি সম্পাদক জয়দেব কুমার সরদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নুরুন নাহার নাজমুন নেছা জেবা, সদস্যবৃন্দ মোঃ আশিকুজ্জামান, নারায়ন কুমার মন্ডল, আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা, স্বর্ণালী দাশ, শেখ সোহান ইসলাম, মোঃ শাহাজাহান ঠাকুর, শকিরা ফেরদৌস রিমি।
বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল মনোনীত প্রার্থীরা হলেন- সভাপতি মোঃ আবুল খায়ের, সহ-সভাপতি মোসাঃ খুরশিদা সুলতানা, মুহঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক শেখ জাকিরুল ইসলাম জাকির, যুগ্ম-সম্পাদক মোঃ মনিরুল ইসলাম পান্না, লাইব্রেরি সম্পাদক আবু ইউসুফ মোল্যা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আলীনুর রহমান সরদার, সদস্যবৃন্দ মোঃ নাজমুল হক আকুঞ্জী, প্রভাত কুমার সরকার, মোঃ মুজাহিদুল ইসলাম, শেখ মোঃ হুসাইন কবির, রুবেল মিনা (আব্দুর রহমান), মোঃ লুৎফর রহামান, মোঃ শহীদুল ইসলাম।
সম্মিলিত পরিষদ মনোনীত সভাপতি মোঃ বাচ্চু মিয়া, সহ-সভাপতি ইলিয়াস খান ও সমর চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ সফিউল আলম সুজন, যুগ্ম-সম্পাদক সরদার আবুল হাসেম, লাইব্রেরি সম্পাদক খাদিজা আক্তার টুলু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রজেশ রায়, সদস্যবৃন্দ আয়শা খাতুন, মোঃ আব্দুল হানিফ, শেখ ইকবাল মোর্শেদ, কিশোর কুমার বৈরাগী, সুশীল কুমার গোলদার, সুরঞ্জন মন্ডল, মোঃ শাহাবুদ্দিন হোসেন।
সততায় অঙ্গীকারবদ্ধ আইনজীবী মনোনীত প্যানেলে প্রার্থীরা হলেন- সভাপতি বেগম আক্তার জাহান রুকু, সহ-সভাপতি এ এ এম মমিনুজ্জামান ও সাবিত্রী চক্রবর্তী, সাধারণ সম্পাদক নিহিত কামিত ঘোষ, যুগ্ম-সম্পাদক এস এম মোস্তাফিজুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজুর রহমান, সদস্য শর্মিষ্ঠা রানী কুন্ডু।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হচ্ছেন এডভোকেট শেখ আব্দুল আজিজ। সদস্য হিসেবে রয়েছেন এডভোকেট এস এম মুজিবর রহমান ও অ্যাডভোকেট মনজুর কাদের মিঠু। এছাড়াও কো-অপ্ট সদস্য হিসেবে বেশ কয়েকজন আইনজীবীকে নিয়োগ দেয়া হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এডভোকেট শেখ আব্দুল আজিজ বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button